ঢাকা, রবিবার, ২৬ এপ্রিল, ২০২৬

লিবিয়ার উপকূল থেকে ৩১৮ জন অবৈধ অভিবাসী উদ্ধার

ads

ভূমধ্যসাগরের তীরবর্তী উত্তর আফ্রিকার দেশ লিবিয়ার উপকূল থেকে গত সপ্তাহে ৩১৮ জন অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে। যদিও পরবর্তীকালে তাদের লিবিয়ায় ফেরত পাঠানো হয় বলে জানিয়েছে আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)।


মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) সংস্থাটির পাঠানো বিবৃতির বরাতে চীনা বার্তা সংস্থা সিনহুয়ার খবরে বলা হয়, গত ৯ থেকে ১৫ ফেব্রুয়ারির মধ্যে ৩১৮ অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে বা সমুদ্র পথে অন্য কোনো দেশে যাওয়া ঠেকিয়ে দিয়ে তাদেরকে লিবিয়ায় ফেরত পাঠানো হয়।


বিবৃতিতে বলা ছিল, ২০২১ সালের এ পর্যন্ত মোট ২ হাজার ২৭৪ অবৈধ অভিবাসীকে সমুদ্র পথে যাত্রা থেকে উদ্ধার করে লিবিয়ায় ফেরত পাঠানো হয়েছে। এদের মধ্যে ৩১৩ নারী ও ১৬০ শিশু রয়েছে। অভিবাসন সংস্থা আরও জানায়, চলতি বছরের ভূমধ্যসাগর পথে ২০ অবৈধ অভিবাসী প্রাণ হারিয়েছে এবং আরও ৭০ জন নিখোঁজ রয়েছে।


উল্লেখ্য, ২০১১ সালে মুয়াম্মার গাদ্দাফি ক্ষমতাচ্যুত হওয়ার পর উত্তর আফ্রিকার এ দেশের রাষ্ট্রীয় অনিরাপত্তা ও বিশৃঙ্খলার সুযোগকে কাজে লাগিয়ে হাজার হাজার অবৈধ অভিবাসীকে ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপের কোনো দেশে চলে যেতে অধিকাংশ ক্ষেত্রে লিবিয়কে বেঁছে নিতে দেখা যায়।

ads
ads
ads

Our Facebook Page